দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরার মাগুরা আদর্শ কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক নাছিমা শিলার অবসর উপলক্ষে ব্যতিক্রমধর্মী বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে সাজানো ঘোড়ার গাড়িতে করে শহর ঘুরে বিদায় নেন তিনি।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সহকর্মী ও শিক্ষার্থীরা নাছিমা শিলার দীর্ঘ কর্মজীবনের অবদান স্মরণ করেন এবং তার সুস্থ ও সুন্দর অবসর জীবন কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. আব্দুল্লাহ আল মাহমুদ। সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম কাবিয়ার।
গভর্নিং বডির পক্ষ থেকে নাছিমা শিলাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় গভর্নিং বডির সদস্য মো. আলমগীর হোসেন ও নাসিরুল ইসলাম বাবলুসহ শিক্ষক-শিক্ষার্থী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিদায়ী বক্তব্যে নাছিমা শিলা বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীরা যেভাবে আমাকে বিদায় জানিয়েছেন, তা সারাজীবন মনে রাখার মতো। শিক্ষার্থীরা ও স্কাউট সদস্যরা ঘোড়ার গাড়িতে করে শহর প্রদক্ষিণ করিয়েছে—এই স্মৃতি কখনোই ভুলবো না।’